২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউতেই থেকে গেলেন রুনি

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেয়া ওয়েন রুনির জন্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শুক্রবার হঠাৎ করেই মত পাল্টে ফেললেন তিনি। পাঁচ বছরের জন্য নতুন করে চুক্তি করলেন ম্যান ইউর সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেয়া ওয়েন রুনির জন্য সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু শুক্রবার হঠাৎ করেই মত পাল্টে ফেললেন তিনি। পাঁচ বছরের জন্য নতুন করে চুক্তি করলেন ম্যান ইউর সঙ্গে। ওল্ড ট্র্যাফোর্ডের সমর্থকদের বিদায়ও জানিয়ে ফেলেছিলেন রুনি। দলের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনও বলেছিলেন, ''ওকে আর প্রয়োজন নেই আমাদের।'' চুক্তি সইয়ের পর ফার্গুসন বলেন, ''আমি খুশি যে ওয়েন (রুনি) ম্যান ইউতে থাকতে রাজি হয়েছে।'' উচ্ছ্বসিত রুনিও। তার কথা, ''আমি ক্লাবের ম্যানেজারের সঙ্গে কথা বলে এখানেই (ক্লাব) থাকার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, ম্যান ইউর সমর্থকরা একথা শোনার পর আমারই মতো উচ্ছ্বসিত হয়েছেন।'' ক্লাবের প্রধান নির্বাহী ডেভিড গিলের সঙ্গে শুক্রবার জরুরি বৈঠকে বসেন ফার্গুসন। এর আগে মালিকপক্ষের সঙ্গে কথা বলেন গিল। বৈঠকে কি আলোচনা হয়েছে, তা অবশ্য জানানো হয়নি। তবে আলোচনা যে ইতিবাচক হয়েছে, সে ব্যাপারে এখন আর কোনো সন্দেহ নেই। গত কয়েকদিন ধরেই ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল ম্যান ইউতে থাকছেন না রুনি। এর আগে ফার্গুসন বলেছিলেন, রুনি চলে গেলে তার অভাব খুব একটা চোখে পড়বে না। যদিও গত মৌসুমে ক্লাবের হয়ে ৪৪ ম্যাচে ৩৪ গোল করেছিলেন তিনি। সব মিলে বাজে একটা সপ্তাহ পার করেছেন ম্যান ইউর সমর্থকরা। ফার্গুসনও বলেন, ''খারাপ একটা সপ্তাহ কেটেছে আমাদের। সংবাদ মাধ্যমে অনেক খবরই বেরিয়েছে। কিন্তু এখন সব কিছুরই সমাধান হলো। ওয়েন (রুনি) নিশ্চয়ই বুঝতে পারছে ম্যান ইউ বড় ক্লাব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯১৫ ঘ.