ঢাকা, অক্টোবর ১৯( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে।
মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে গোলশূন্য ড্র করে মোহামেডান। কোনো দল গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু'দলকেই।
অবশ্য ড্র করাটা মোহামেডানের জন্য একরকম সুবিধাই হয়েছে। মুক্তিযোদ্ধার সঙ্গে এদিন তারা হারতেও পারতো। কারণ মোহামেডান সেই আগের দল আর নেই। এবারের দলবদলে মোহামেডানের অধিকাংশ তারকা খেলোয়াড় শেখ জামাল ও মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছেন।
মুক্তিযোদ্ধা আবশ্য দুই মৌসুম পর শক্তিশালী একটি দল গঠন করেছে। তারা শুধু খেলোয়াড় নয়, মোহামেডান কোচ মারুফুল হককেও দলে নিয়েছে। শেখ জামালের পর এবার তারা ভালো দল গঠন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/২১০৬ ঘ.
bdnews24