ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনাটা ভালো হয়নি শেখ রাসেল ক্রীড়াচক্রের। প্রথম ম্যাচেই তারা পয়েন্ট খুইয়েছে পুরনো ঢাকার দল রহমগঞ্জের সঙ্গে। সোমবার কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল-রহমতগঞ্জ খেলাটি গোলশূন্য ড্র হয়।
শেখ রাসেল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছে। সেই ধারা অব্যাহত ছিল খেলার শেষ পর্যন্ত। কিন্তু গোটা খেলায় রহমতগঞ্জের রক্ষণভাগ একটি বারের জন্যও ভাঙতে পারেনি তারা।
চার বিদেশী নিয়ে মাঠে নেমেছিল শেখ রাসেল। কিন্তু তাতেও কাক্সিক্ষত ফল আসেনি। একটি গোলও আদায় করতে পারেনি বড় দল হিসেবে বিবেচিত এ ক্লাবটি ।
টুর্নামেন্টে শেখ রাসেল সরাসরি চূড়ান্ত পর্বে খেলছে। আর রহমতগঞ্জকে বাছাইপর্ব পার হয়ে আসতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৪৪ ঘ.
bdnews24