২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার শুরু ফেডারেশন কাপের চূড়ান্ত পর্ব

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে একই গ্র"পে পড়েছে ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র। 'এ' গ্র"পের অপর দলটি রহমতগঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে একই গ্র"পে পড়েছে ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র। 'এ' গ্র"পের অপর দলটি রহমতগঞ্জ। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক ড্র অনুষ্ঠানে লটারিতে আটটি দলকে দুই গ্র"পে ভাগ করা হয়। প্রতিযোগিতার 'বি' গ্র"পে থাকছে ঢাকা মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাব। চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে সোমবার। লড়বে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২৫ অক্টোবর প্রথম ও ২৬ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ফাইনাল হবে ২৯ অক্টোবর। প্রতিদিন দু'টি করে ম্যাচ থাকছে। প্রথম ম্যাচটি বিকেল ৩ টায় এবং দ্বিতীয় ম্যাচটি পৌনে ৬ টায় শুরু হবে। গ্যালারির টিকিটের মূল্য ৩০ টাকা। এর আগে গত ১০-১৫ অক্টোবর প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্ব থেকে রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব চূড়ান্ত পর্বে ওঠে। আর সরাসরি চূড়ান্ত পর্বে খেলছে ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী, শেখ রাসেল ও ফেনী সকার ক্লাব। এ চারটি দল গত ফেডারেশন কাপের সেমিফাইনালিস্ট। বাফুফে ভবনে শনিবার ড্র অনুষ্ঠানে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, জাতীয় দলের কোচ রবার্ট রুবচিচসহ সাবেক বর্তমান ফুটবলাররা উপস্থিত ছিলেন। এছাড়া স্পন্সর গ্রামীণফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স তাহমিদ আজিজুল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০০১ ঘ.