২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত পর্বে শেখ জামাল

আরামবাগ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরামবাগ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলায় শেখ জামাল প্রথম গোলের দেখা পায় ৫৬ মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় এনামুল হক। খান শরিফ বদলি খেলোয়াড় সবুজকে অবৈধভাবে মাটিতে ফেলে দিলে রেফারি আজাদ রহমান পেনাল্টির নির্দেশ দেন। শেখ জামালের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন এনামুল। জটলা থেকে বল পেয়ে গোল করতে কোনো অসুবিধা হয়নি তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০০০ ঘ.