ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দল ৭ নভেম্বর প্রথম ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯ নভেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। তৃতীয় এবং শেষ খেলায় আমিনুলরা মাঠে নামবে হংকংয়ের বিপক্ষে, ১১ নভেম্বর।
বাংলাদেশের তিনটি খেলাই হবে গুয়াংজুর ইংডং স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৩৮ ঘ.
bdnews24