ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে ব্রাদার্স ইউনিয়ন। বাছাই পর্বে বৃহস্পতিবার তারা ১-০ গোলে হারায় চট্টগ্রাম মোহামেডানকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৫৪ মিনিটে দিদার জয়সূচক গোলটি করেন।
চট্টগ্রাম মোহামেডান প্রথম ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
ম্যাচের প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। ব্রাদার্স ইউনিয়ন কয়েকটি সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি।
বিশেষ করে, ম্যাচের ৩৩ মিনিটে এভারটনের বাড়িয়ে দেয়া বল থেকে অধিনায়ক ইউসুফ আলী সহজ সুযোগ পান। কিন্তু কাক্সিক্ষত ঠিকানায় পাঠাতে পারেননি বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০২৫ ঘ.
bdnews24