২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু শেখ জামালের

ঢাকার ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অভিষেক ভালোই হয়েছে। বুধবার গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় ৩-০ গোলে হারিয়েছে তারা ফকিরের পুল ইয়ংমেন্স ক্লাবকে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অভিষেক ভালোই হয়েছে। বুধবার গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম খেলায় ৩-০ গোলে হারিয়েছে তারা ফকিরের পুল ইয়ংমেন্স ক্লাবকে । এমিলির জোড়া গোলে এই সহজ জয় পায় তারা। অপর গোলটি করেন এনামুল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথম মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন এমিলি। এতে দর্শকরা মনে করেছিলেন হয়তো গোল উৎসবে মেতে উঠবে ঢাকার ফুটবলে চমক জাগানো দলটি। ম্যাচ শেষে অবশ্য দেখা গেলো ভিন্ন চিত্র। বড় জয় তারা পেয়েছে ঠিকই, কিন্তু প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাতে পারেনি। অথচ দলটিতে রয়েছেন ১৬জন জাতীয় দলের খেলোয়াড়। খেলার ১৫ মিনিটে ব্যবধান বাড়ান এমিলি। মামুনুল ইসলামের ফ্রি-কিকে মাথা দিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দেন তিনি। তৃতীয় গোলটি পেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে শেখ জামালকে। ৫৭ মিনিটে জাহিদের কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে এনামুল তৃতীয় গোলটি করেন। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে ইয়ংমেন্স হারের ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল। কিন্তু গফুরের দুর্দান্ত শট ফিরিয়ে দেন আমিনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪৩ ঘ.