২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারে আরামবাগের জয়

ফেডারেশন কাপের বাছাই পর্বে বিকেএসপির তরুণ খেলোয়াড়দের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপের বাছাই পর্বে বিকেএসপির তরুণ খেলোয়াড়দের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে টাইব্রেকারে গড়ায় খেলা। এতে আরামবাগ জেতে ৩-০ গোলে। আরামবাগের গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মনা টাইব্রেকারে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন। বিকেএসপি খেলোয়াড়দের তিনটি শট তিনি ফিরিয়ে দেন। বিজয়ী দলের পক্ষে গোল করেন জাহিদুল হাসান ডালিম, বেঞ্জামিন ও খালিদ সাইফুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৮৪২ ঘ.