ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ওপেন টেনিসে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন বর্তমান চ্যাম্পিয়ন সামান্তা স্তোসুর ও ম্যারিয়ন বারতোলি।
অস্ট্রেলিয়ার সামান্তা বুধবার ৬-০ ও ৬-৩ গেমে হারান জাপানের জুনরি নামিগাতাকে। আর বারতোলি ৬-২ ও ৬-২ গেমে জেতেন সুইজারল্যান্ডের স্তেফানি ভোইগেলের বিপক্ষে।
এদিকে সাংহাই মাস্টার্স ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ ও ইংল্যান্ডের অ্যান্ডি মারে।
জকোভিচ ৬-৩ ও ৬-৩ গেমে হারান ক্রোয়েশিয়ার ইভান জুবিসিসকে। পরের খেলায় তিনি ফ্রান্সের গেইল মনফিলসের মুখোমুখি হবেন।
মনফিলস ৬-১ ও ৭-৫ গেমে হারান জার্মানির অবাছাই বেঞ্জামিন বেকারকে।
মারে ৬-২ ও ৬-২ গেমে জেতেন চিনের ইয়ান বেই'র বিপক্ষে। অন্য খেলায় সুইডেনের রবিন সোদারলিং ৬-৩ ও ৭-৬ গেমে হারান সার্বিয়ার জাঙ্কো টিপসারেবিচকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩৭ ঘ.
bdnews24