ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২ এর বাছাই পর্বের মঙ্গলবার জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও ফ্রান্স জিতেছে। তবে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। ড্র করেছে তারা মন্টেনেগ্রোর সঙ্গে।
আর দর্শকদের উচ্ছৃংখলতায় জেনোয়াতে খেলা শুরুর মাত্র ছয় মিনিটের মাথায় ইতালি-সার্বিয়া ম্যাচটি বাতিল হয়ে যায়।
নিজেদের মাঠ ওয়েম্বলিতে ইংল্যান্ড তাদের সমর্থকদের একেবারে হতাশ করে। ড্র করে তারা মন্টেনেগ্রোর সঙ্গে। গোল করতে পারেনি কোনো পক্ষই। 'জি' গ্রুপে চার খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মন্টেনেগ্রো। তিন খেলায় ইংল্যান্ডের পয়েন্ট ৭।
গ্র"ই 'আই' এর খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন হ্যাম্পডেন পার্কে শেষ মুহূর্তের গোলে হারায় স্বাগতিক স্কটল্যান্ডকে (৩-২)। বিরতির ঠিক আগে স্পেনকে এগিয়ে নেন ডেভিড ভিয়া। গোল করেন পেনাল্টি থেকে। জাতীয় দলের হয়ে এটি তার ৪৪তম গোল।
খেলার ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান আন্দ্রেস ইনিয়েস্তা।
এরপরই খেলায় ফেরে স্কটল্যান্ড। ৫৮ মিনিটে প্রথম গোল শোধ করেন স্টিভেন নাইস্মিথ। জেরার্ড পিকের আত্মঘাতী গোলে সমতা ফিরে আসে খেলায়।
স্পেন কোচ দেল বস্কে ডেভিড সিলভার জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে নামান ফার্নান্দো লরেন্তেকে। আর মাঠে নেমেই নায়ক হয়ে যান তিনি। তিন মিনিটের মধ্যেই জয়সূচক গোল করেন লরেন্তে।
'এ' গ্র"পে জার্মানি ৩-০ গোলে উড়িয়ে দেয় কাজাখাস্থানকে। প্রথম গোল করেন গোল করার কারীগর মিরোস্লাভ ক্লোসা। এরপর আরো দু'টি গোল করেন মারিও গোমেজ এবং লুকাস পোডোলস্কি। তিন ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি।
দক্ষিণ আফ্রিকা বিশ^কাপে রানার-আপ নেদারল্যান্ডস গ্র"প 'ই' এর খেলায় ৪-১ গোলে হারিয়েছে সুইডেনকে। দু'টি করে গোল করেন আক্রমণভাগের খেলোয়াড় ক্লাস ইয়ান হান্টেলার এবং ইব্রাহিম আফেলে। তবে পায়ে চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ওলন্দাজ তারকা ডার্ক কুইটকে।
ফ্রান্স তাদের বিশ^কাপ ব্যর্থতা ঝেড়ে ফেলে দিয়ে এগিয়ে চলেছে ভালোভাবেই। গ্র"প 'ডি' এর খেলায় দুর্বল প্রতিপক্ষ লুক্সেমবার্গোকে হারায় ২-০ গোলে। গোল দু'টি করেন করিম বেনজেমা এবং ইউয়ান গোরকাফ।
নিজেদের চেনা পথে ফিরেছে পর্তুগালও। মঙ্গলবার গ্র"প 'এইচ' এর খেলায় ৩-১ গোলে জিতেছে আইসল্যান্ডের বিপক্ষে। খেলার তিন মিনিটে প্রথম গোল ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর দু'টি গোল করেন রাউল মেরিলেস এবং হেলডার পোস্টিগা।
জেনোয়াতে ইতালি-সার্বিয়া ম্যাচের আগে সার্বিয়ার সমর্থকরা মাঠে একের পর এক জলন্ত আতশবাজি নিক্ষেপ করা শুরু করে। এ কারণে খেলা নির্ধারিত সময়ের আধ-ঘন্টা পরে শুরু হয়।
কিন্তু ছয় মিনিটের মাথায় একটি আতশবাজি ইতালির গোলরক্ষক এমিলিয়ানো ভিভিয়ানোর কাছে পড়লে রেফারি খেলা বন্ধ করে দেন। পরে হস্তক্ষেপ করে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
দিনের অন্যান্য খেলায় আজারবাইজান ১-০ গোলে তুরস্ককে, রাশিয়া একই ব্যবধানে মেসিডোনিয়াকে, হাঙ্গেরি ২-১ গোলে ফিনল্যান্ডকে, সুইজারল্যান্ড ৪-১ গোলে ওয়েলসকে, গ্রিস ২-১ গোলে ইসরাইলকে এবং ডেনমার্ক ২-০ গোলে সাইপ্রাসকে হারায়। বেলজিয়াম- অস্ট্রিয়া খেলাটি ৪-৪ গোলে ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭১৯ ঘ.
bdnews24