ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে কন্দর্প মনোহরপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের অন্যান্য খেলায় গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হামিন্দপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে, দড়িতাজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ভাজাকলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সাবেকতাজপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে, উত্তর কিশামত শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শালাইপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কেশালীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৫৬ ঘ.
bdnews24