২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক'ওয়েলথ গেমস হকি ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া

কমনওয়েলথ গেমস পুরুষ হকির ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত এবং অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 03:40 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, ১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমনওয়েলথ গেমস পুরুষ হকির ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত এবং অস্ট্রেলিয়া। মঙ্গলবার সেমিফাইনালে ভারত টাইব্রেকারে হারায় ইংল্যান্ডকে। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের পরও খেলা ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। এক সময় ভারত ৩-১ গোলে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে তারা সমতায় ফেরে। শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই প্রথম ভারত কমনওয়েলথ গেমস হকির ফাইনালে উঠল। অপর সেমিফাইনালে অস্ট্রেলিয়া একতরফা খেলে ৬-২ গোলে হারায় নিউজিল্যান্ডকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩৬ ঘ.