২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ের কাছে নিউজিল্যান্ডের হার

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা প্যারাগুয়ে মঙ্গলবার এক প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 03:36 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা প্যারাগুয়ে মঙ্গলবার এক প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডই একমাত্র দল গ্র"প পর্বের সব ম্যাচে ছিল অপরাজিত। তিনটি ম্যাচেই ড্র করায় দ্বিতীয় পর্বে উঠতে পারেনি তারা। প্যারাগুয়ে ম্যাচের আগে নিউজিল্যান্ড তাদের সর্বশেষ প্রীতিম্যাচেও ১-১ গোলে ড্র করেছিল হন্ডুরাসের সঙ্গে। ফলে প্যারাগুয়ের কাছে হেরেই অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেছে কিউইদের। খেলায় পরিষ্কার আধিপত্য ছিল ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দল প্যারাগুয়েরই। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। খেলার ২২ মিনিটে পেনাল্টি থেকে দুরন্ত শট নিয়ে উরুগুয়েকে ১-০ তে এগিয়ে দেন নেলসন ভালদেজ। ঠিক তার পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অসভালদো মার্টিনেজ। বিরতির পরে ব্যবধান আর বাড়েনি। নিউজিল্যান্ডও খেলায় গোলের দেখা না পায়নি। ফলে দুই গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উরুগুয়েকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১৩২ ঘ.