২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রনির হ্যাট্রিকে মুক্তিযোদ্ধার জয়, জিতেছে ফরাশগঞ্জও

ফেডারেশন কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবার রনির হ্যাট্রিকের সুবাদে তারা ৮-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেডারেশন কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবার রনির হ্যাট্রিকের সুবাদে তারা ৮-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে একতরফা খেলায় মুক্তিযোদ্ধার হয়ে দু'টি গোল করেন মারুফ। একটি করে গোল করেন বুকোলা, জেমস মগা এবং জাহেদ। নৌবাহিনীর পক্ষে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন মামুন। দিনের আরেক ম্যাচে ফরাশগঞ্জ ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। খেলার ৩৬ মিনিটে একমাত্র গোলটি করেন জুয়েল রানা। ফেডারেশন কাপের দুটি খেলা রয়েছে বুধবার। আরামবাগ খেলবে বিকেএসপির বিপক্ষে। আরেক ম্যাচে লড়বে শেখ জামাল ক্লাব এবং ইয়াংমেন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৪ ঘ.