ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২ এর বাছাই পর্বে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন মঙ্গলবার আবার মাঠে নামছে। প্রতিপক্ষ স্কটল্যান্ড। একই সঙ্গে মাঠে নামছে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইংল্যান্ডের মতো ইউরোপ সেরা দলগুলোও।
এদিন ম্যাচ হবে ২২টি।
পর্তুগাল খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড মুখোমুখি হবে মন্টেনেগ্রোর। লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। জার্মানি মোকাবেলা করবে কাজাখস্থানের। আর ইতালি লড়বে সার্বিয়ার বিপক্ষে। নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২৪ ঘ.
bdnews24