২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ওপেন শিরোপা নাদালের

জাপান ওপেন টেনিস শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 07:47 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ওপেন টেনিস শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল। রোববার ফাইনালে ফ্রান্সের গেইল মনফিলসকে ৬-১ ও ৭-৫ গেমে উড়িয়ে দেন তিনি। এজন্য নাদাল সময় নেন মাত্র ৭৭ মিনিট। এদিকে চায়না ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে পৌঁছেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ ও স্পেনের ডেভিড ফেরের। মেয়েদের এককের ফাইনাল নিশ্চিত করেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। তিনি মুখোমুখি হবেন রাশিয়ার ভেরা জভোনারেভার। শনিবার সেমিফাইনালে জকোভিচ ৭-৬ ও ৬-৪ গেমে হারান যুক্তরাস্ট্রের জন ইসনারকে। আর ডেভিড ৬-৪,৪-৬ ও ৬-৪ গেমে জেতেন ক্রোয়েশিয়ার ইভান জুবিসিসের বিপক্ষে। মেয়েদের এককের প্রথম সেমিফাইনালে ওজনিয়াকি ৭-৫ ও ৬-২ গেমে হারান শাহার পেইরকে। অন্য সেমিফাইনালে জভোনারেভা ৬-৩ ও ৬-৩ গেমে হারান লি নাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৩৩০ ঘ.