২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদেদের ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপ রোববার থেকে

১২ বছরের কম বয়সি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট রোববার থেকে শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ বছরের কম বয়সি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট রোববার থেকে শুরু হবে। বিভাগীয় পর্যায়ে আগে এ ধরনের প্রতিযোগিতা হলেও জাতীয় পর্যায়ে এটাই এই টুর্নামেন্টের প্রথম আয়োজন। উদ্বোধনী দিনে খেলবে জকি স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হারিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাঁচটি পর্যায়ে এ প্রতিযোগিতা হবে। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে ১০-১৯ অক্টোবর, উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকাধীন থানায় ২৩-৩১ অক্টোবর, জেলা পর্যায়ে ২-৭ নভেম্বর, বিভাগীয় পর্যায়ে ১০-২০ ডিসেম্বর এবং জাতীয় পর্যায়ে ২১-২৭ ডিসেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/২১১৭ ঘ.