ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ওপেন টেনিসের ফাইনালে পৌঁছেছেন স্পেনের রাফায়েল নাদাল ও ফ্রান্সের গেইল মনফিলস।
রোববার ফাইনাল খেলা হবে।
এর আগে সাত বার মনফিল্সের মুখোমুখি হয়েছিলেন নাদাল। ছয় জয়ের বিপরীতে নাদালের হার একটি। গত বছর দোহায় মনফিলসের কাছে হেরেছিলেন নাদাল।
শনিবারের উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদাল ৭-৬(৭-৪), ৪-৬ ও ৭-৬(৯-৭) গেমে হারান সার্বিয়ার ভিক্টর ট্রোইস্কিকে।
অন্য সেমিফাইনালে মনফিলস ৬-৩ ও ৬-৩ গেমে উড়িয়ে দেন চেক রিপাবলিকের র্যাডিক স্টেপ্যানেককে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24