ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মৌসুমে আর মাঠে ফিরতে পারছেন না জার্মান অধিনায়ক মাইকেল বালাক। তার ক্লাব বায়ার লেভারকুসেন জানিয়েছে, পায়ের চোটের কারণে ২০১০ সালের বাকি সময়ে তাকে মাঠের বাইরে থাকতে হবে।
এর ফলে বালাকের জাতীয় দলে ফেরা আরো অনিশ্চিত হয়ে গেল। তার অবর্তমানে ফিলিপ লাম ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ইউরো ২০১২ এর বাছাই পর্বে জার্মানি দলের নেতৃত্ব দিচ্ছেন।
কোচ জোয়াকিম লো জানিয়ে দিয়েছেন, অধিনায়ক হিসেবেই বালাক দলে ফিরতে পারবেন। কিন্তু তার আগে তাকে 'ফর্মে' ফিরতে হবে।
লেভারকুসেনের ফিজিও জানান, আরো ছয় সপ্তাহ বালাককে পায়ে স্পি
bdnews24