২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেমসের দ্বিতীয় দিনেও শীর্ষে অস্ট্রেলিয়া

নয়া দিল্লি কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেও পদক তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ফেভারিট অস্ট্রেলিয়া। ৮টি সোনাসহ মঙ্গলবার তারা মোট একুশটি পদক জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়া দিল্লি কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেও পদক তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ফেভারিট অস্ট্রেলিয়া। ৮টি সোনাসহ মঙ্গলবার তারা মোট একুশটি পদক জিতেছে। এছাড়া দু'টি সোনাসহ ১০টি পদক নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ও দু'টি সোনাসহ ৮টি পদক নিয়ে ভারত তৃতীয় স্থানে। দ্বিতীয়দিনে ১৪টি ইভেন্টে সোনার লড়াই হয়। আসরে স্বাগতিক ভারত প্রথম সোনার দেখা পায় ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে। মঙ্গলবার নতুন কমনওয়েলথ রেকর্ড করে ভারতের অভিনব বিন্দ্রা ও গগন নারাং দেশকে এই উপহার দেন। একই সঙ্গে এই ইভেন্টেই বাংলাদেশ প্রথম পদকের দেখা পায়। আসিফ হোসেন খান ও আব্দুল্লাহেল বাকি ব্রোঞ্জ জেতেন। এ ইভেন্টে রুপা জিতেছেন ইংল্যান্ডের জেমস হ্যাকেল ও কেনি পার। কমনওয়েলথ গেমেস পদক তালিকা: দেশ সোনা রুপা ব্রোঞ্জ অস্ট্রেলিয়া ৮ ৯ ৪ ইংল্যান্ড ২ ৪ ৪ ভারত ২ ৪ ২ মালয়েশিয়া ২ ২ ০ দ.আফ্রিকা ২ ০ ১ সিঙ্গাপুর ২ ০ ০ কানাডা ১ ০ ৩ স্কটল্যান্ড ১ ০ ১ নাইজেরিয়া ১ ০ ০ নিউজিল্যান্ড ০ ১ ১ ওয়েলস ০ ১ ১ বাংলাদেশ ০ ০ ১ শ্রীলঙ্কা ০ ০ ১ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২১০০ ঘ.