ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতলেন শুটাররা।
১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে মঙ্গলবার ব্রোঞ্জ জিতেছেন আসিফ হোসেন খান ও আব্দুল্লাহেল বাকি।
এ ইভেন্টে নতুন কমনওয়েলথ রেকর্ড করে ভারতের অভিনব বিন্দ্রা ও গগন নারাং সোনা জিতেছেন বলে এনডিটিভি জানায়। নয়া দিল্লি গেমসে এটাই স্বাগতিকদের প্রথম সোনা।
এ ইভেন্টে রুপা জিতেছেন ইংল্যান্ডের জেমস হ্যাকেল ও কেনি পার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১৫৩০ ঘ.
bdnews24