২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের বিপক্ষে চেলসির জয়, লিভারপুলের হার

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি একটা বড় বাধা পেরিয়েছে। রোববার তারা ২-০ গোলে হারায় আর্সেনালকে। তবে লিভারপুল ২-১ গোলে হেরে গেছে ব্ল্যাকপুলের কাছে। এ ধারা চলতে থাকলে ১৮বারের লিগ চ্যাম্পিয়নদের এবার রেলিগেশনের মুখও দেখতে হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি একটা বড় বাধা পেরিয়েছে। রোববার তারা ২-০ গোলে হারায় আর্সেনালকে। তবে লিভারপুল ২-১ গোলে হেরে গেছে ব্ল্যাকপুলের কাছে। এ ধারা চলতে থাকলে ১৮বারের লিগ চ্যাম্পিয়নদের এবার রেলিগেশনের মুখও দেখতে হতে পারে। আরেক খেলায় ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে। নিজেদের মাঠে খেলার ৩৯ মিনিটে চেলসির অ্যাশলে কোলের কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে দিদিয়ের দ্রগবা তাতে পা ছুঁয়ে বল পাঠিয়ে দেন জালে। এ মৌসুমে দ্রগবার এটিই প্রথম গোল করেন। ৮৫ মিনিটে দুরন্ত ফ্রি-কিক থেকে দ্বিতীয় গোল করে চেলসির জয় নিশ্চিত করেন অ্যালেক্স। অ্যানফিল্ডে ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো লিভারপুলের বিপক্ষে জয় পায় ব্ল্যাকপুল। খেলার ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্ল্যাকপুলকে এগিয়ে নেন অ্যাডাম। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান ভারনি। খেলার ৫৩ মিনিটে অধিনায়ক স্টিফেন জেরার্ডের ফ্রি-কিকে মাথা ব্যবহার করে একটি গোল শোধ করেন লিভারপুলের কিরজিয়াকস। কিন্তু শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হয় লিভারপুলকে। সাত ম্যাচে লিভারপুল মাত্র একটি খেলায় জিতেছে। ইতালিয়ান সেরি 'আ'-তে ইন্টারমিলান গোলশূন্য ড্র করে জুভেন্টাসের সঙ্গে। আরেক ম্যাচে লাতসিও ১-০ গোলে হারায় ব্রেসিয়াকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২০০৪ ঘ.