ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়া দিল্লি কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জিতেছে নাইজেরিয়া। মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে অগুসটিনা এনকিম এনওয়াওকোলো দেশকে এই পদক উপহার দেন।
এছাড়া রুপা ও ব্রোঞ্জ, দু'টি পদকই জিতেছে ভারত।
১৭ বছর বয়সী এনওয়াওকোলো ১৭৫ (স্ন্যাস ৭৭ ও জার্কে ৯৮) কেজি ওজন তুলে গেমসের নতুন রেকর্ড করেন।
এই ইভেন্টে ভারতের সোনিয়া চানু মোট ১৬৭ কেজি ওজন তুলে রুপা এবং সান্ধিয়া রানি মোট ১৬৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জেতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩১ ঘ.
bdnews24