ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - থাইল্যান্ড ওপেন টেনিসের শিরোপা জিতেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ৫৩ নম্বর খেলোয়াড় স্পেনের গার্সিয়া লোপেজ। এটি তার খেলোয়াড়ী জীবনের দ্বিতীয় শিরোপা।
রোববার ফাইনালে র্যাঙ্কিংয়ের ৬০ নম্বর খেলোয়াড় ফিনল্যান্ডের জারাক্কো নিমিনেনকে ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে হারান তিনি।
সেমিফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় স্পেনের রাফায়াল নাদালকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন গার্সিয়া।
এই প্রথম থাইল্যান্ড ওপেনের ফাইনালে দুই অবাছাই খেলোয়াড় শিরোপার লড়াইয়ে নেমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/ ২০৫১ঘ.
bdnews24