ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যান প্যাসিফিক ওপেনের শিরোপা জিতে নিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ক্যারোলিন ওজনিয়াকি। এদিকে থাই ওপেনে অঘটনের শিকার হয়েছেন রাফায়েল নাদাল। সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।
ফাইনালে শনিবার রাশিয়ার এলেনা দেমিন্তিয়েভাকে ৬-১, ২-৬ ও ৩-৬ গেমে হারান প্রতিযোগিতার শীর্ষ বাছাই ডেনমার্কের ওজনিয়াকি।
এর ফলে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেলেন তিনি। আগামী সপ্তাহে চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারলেই ওজনিয়াকি যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামসকে টপকে উঠে যাবেন কাক্সিক্ষত লক্ষ্যে।
খেলা শেষে ওজনিয়াকি বলেন, "র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছানোই আমার লক্ষ্য। তবে এখন আমি চায়না ওপেনের শিরোপা জেতার দিকেই বেশি নজর দিচ্ছি।"
ওজনিয়াকি এ বছর পাঁচটি প্রতিযোগিতার শিরোপা জিতেছেন।
এদিকে থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে স্পেনের খেলোয়াড় নাদাল হেরে যান তারই দেশের গার্সিয়া লোপেজের কাছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ৫৩ নম্বর খেলোয়াড় লোপেজ জেতেন ২-৬, ৭-৬(৩) ও ৬-৩ ব্যবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৩১ ঘ.
bdnews24