ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ইংল্যান্ডের ওয়েন রুনি ২০১২ সালের ইউরো বাছাই পর্বের খেলায় মন্টেনেগ্রোর বিপক্ষে মাঠে নামতে পারেন।
খেলাটি হবে ১২ অক্টোবর, মঙ্গলবার। এর আগে তিনি খেলার মতো সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহের শেষদিকে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধে পায়ে চোট পান রুনি। খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল।
ধারণা করা হচ্ছিল ২৪ বছর বয়সী রুনিকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবে হবে। কিন্তু কোচ অ্যালেক্স ফার্গুসন বলেন, রুনিকে মাঠে দেখা যেতে পারে।
তবে শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যান ইউয়ের হয়ে খেলতে পারবেন না রুনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮১৪ ঘ.
bdnews24