ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যান প্যাসিফিক ওপেনের ফাইনালে উঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি ও এলেনা দেমিন্তিয়েভা।
সেমিফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ওজনিয়াকি ৬-২, ৬-৭(৩) ও ৬-৪ গেমে হারান বেলারুশের ভিক্টরিয়া অ্যাজারেঙ্কাকে। অন্য সেমিফাইনালে দেমিন্তিয়েভা ৬-৪ ও ৭-৫ ব্যবধানে জেতেন ইতালির ফ্রান্সিসকা শিয়াভোনের বিপক্ষে।
প্যান প্যাসিফিক ওপেনের শিরোপা জেতার পাশাপাশি আগামী সপ্তাহে চায়না ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলেই ওজনিয়াকি যুক্তরাস্ট্রের সেরেনা উইলিয়ামসকে টপকে পৌঁছে যাবেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮০৩ ঘ.
bdnews24