২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডোতেও ভারতের আধিপত্য

এসএ গেমসের তৃতীয় দিন রোববার জুডোতে দুটি স্বর্ণ জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে একটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 04:43 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমসের তৃতীয় দিন রোববার জুডোতে দুটি স্বর্ণ জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে একটিতে। সাভারের বিকেএসপিতে ৯০ কেজি ওজন শ্রেণীতে ভারতের ভিক্রম সোলাকি স্বর্ণ, শ্রীলঙ্কার দেলাগে ক্রিশান রৌপ্য এবং আফগানিস্তানের মোহাম্মদ তৌফিক ও স্বাগতিক বাংলাদেশের তারিকুল ইসলাম ব্রোঞ্জ পদক জেতেন। একই ভেন্যুতে ৭৩ কেজি ওজন শ্রেণীতে ভারতের বলভিন্দর সিং স্বর্ণ, পাকিস্তানের কারামাত বাট এবং নেপালের দিপক কৃষ্ণা ও বাংলাদেশের হাবিবুর রহমান ব্রোঞ্জ পদক জেতেন। ওদিকে, ৮১ কেজি ওজন শ্রেণীতে পাকিস্তানের তানভির আহমেদ স্বর্ণ, শ্রীলঙ্কার সুজিত কুমারা রৌপ্য ও বাংলাদেশের সুশিল চন্দ্র মোহন্ত ব্রোঞ্জ জেতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ.