ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমসে পুরুষদের ফুটবলে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ভারতকে। রোববার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভারত।
অন্যদিকে টানা দ্বিতীয় হার মেনে নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে রোববার সন্ধ্যায় আফগানিস্তানের কাছে ২-১ গোলে হেরেছে তারা। আফগানিস্তানের পক্ষে বেলাল আরজু ১৭ ও ৮৩ মিনিটে গোল করেন। পাকিস্তানের পক্ষে একমাত্র গোলটি করেন আরেফ ৬৭ মিনিটে।
টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার পথে অনেকটাই এগিয়ে থাকলো যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। ওদিকে গেমস থেকে বিদায়ের পথে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/
bdnews24