২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে পুরুষ-মহিলা দুটোতেই বাংলাদেশের জয়

এসএ গেমস কাবাডিতে পুরুষ ও মহিলা দুই বিভাগেই জিতেছে বাংলাদেশ। রোববার কাবাডি স্টেডিয়ামে স্বাগতিকদের উভয় দলই হারিয়েছে নেপালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 02:14 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমস কাবাডিতে পুরুষ ও মহিলা দুই বিভাগেই জিতেছে বাংলাদেশ। রোববার কাবাডি স্টেডিয়ামে স্বাগতিকদের উভয় দলই হারিয়েছে নেপালকে। সকালে বাংলাদেশ পুরুষ দল ৪১-২০ পয়েন্টে হারিয়েছে নেপালকে। প্রথমার্ধে ১৮-৬ পয়েন্টে এগিয়েছিলো বাংলাদেশ। পুরুষ বিভাগে অন্যম্যাচে জিতেছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে ২৮-৪ পয়েন্টে হারিয়েছে তারা। প্রমীলা কাবাডিতে স্বাগতিকরা ৩৩-১০ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে নেপালের মেয়েদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ.