২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মেয়েদের টানা দ্বিতীয় জয়

এসএ গেমসে মেয়েদের ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো ভারত। ওইনাম বেমবেম দেবীর তিন গোলের সুবাদে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারত ৬-০ তে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 11:13 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে মেয়েদের ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো ভারত। ওইনাম বেমবেম দেবীর তিন গোলের সুবাদে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারত ৬-০ তে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচে ভারত ৮-১ গোলে হারায় নেপালকে। প্রথমার্ধে ভারতের আক্রমণের সমনে নাজেহাল হয়ে পড়ে পাকিস্তানি মেয়েরা। খেলার ৭ মিনিটেই সাসমিতা মালিকের গোলে এগিয়ে যায় ভারত। এরপর টানা তিন (১০, ১১ ও ১৭ মিনিট) গোল দিয়ে পাকিস্তানের হার নিশ্চিত করেন ওইনাম বেমবেম দেবী। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয়ার্ধে প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন পাকিস্তানের মেয়েরা। ফলে একটি মাত্র গোল দিতে পারে ভারত। অতিরিক্ত সময়ে (৯০ ) গোল করেন নওদি চানু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৭১২ ঘ.