ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমস স্কোয়াশের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছেন পাকিস্তানের ফারহান মেহবুব ও আমির আতলাস খান এবং ভারতের গৌরব নান্দ্রাজং ও সন্দীপ জাংরা।
কোয়ার্টার ফাইনালে শনিবার বাংলাদেশের মাসুদ রানাকে ৩-০ গেমে পাকিস্তানের আমির আতলাস খান এবং স্বপন পারভেজকে একই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন আতলাস খানের স্বদেশী ফারহান মেহবুব।
এদিকে কোয়ার্টার ফাইনালে ভারতের সন্দ্বীপ জাংরা ৩-০ গেমে শ্রীলঙ্কার নাভিনকে ও গৌরব নান্দ্রাজং ৩-১ গেমে একই দেশের (শ্রীলঙ্কা) স্বরেশকে হারান।
রোববার বিকেল ৫টায় ফারহান মেহবুব মোকাবেলা করবেন গৌরব নান্দ্রাজংকে। সন্ধ্যা ৬টায় আতলাস খান খেলবেন সন্দ্বীপ জাংরার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/টিআর/২০৩৯ ঘ.
bdnews24