২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে বাংলাদেশ ও ভারত জিতেছে

শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এসএ গেমস হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আরেক খেলায় ভারতের গোল বন্যায় ভেসে গেছে নবাগত নেপাল হকি দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার ভারতের কাছে ২১-০ গোলে হারে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 10:49 AM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এসএ গেমস হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আরেক খেলায় ভারতের গোল বন্যায় ভেসে গেছে নবাগত নেপাল হকি দল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার ভারতের কাছে ২১-০ গোলে হারে তারা। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ জিতলেও তাদের খেলায় উন্নতির ছাপ চোখে পড়েনি। উল্টো শ্রীলঙ্কার বিপক্ষে চাপে থেকেই খেলেতে হয়েছে রাসেল মাহমুদ জিমিদের। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়নের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও দুই মিনিট পরই খেলায় সমতা ফেরায় শ্রীলঙ্কা। গোল করেন মুলাফের। ৫৫ মিনিটে চয়নের দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার ঠিক ৬ মিনিট আগে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন কামরুজ্জামান। প্রথম ম্যাচে খেলার শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। চতুর্থ মিনিটেই দুই গোল করে ভারত। এরপর নিয়মিত বিরতিতে গোল হতে থাকলে অসহায় হয়ে পড়ে নেপাল। শুধু গোল মেনে খাওয়া ছাড়া কিছুই করার ছিলো না তাদের। ভারতের পক্ষে অধিনায়ক অজিতেশ ৫টি, যুবরাজ ও মোহাম্মদ ৩টি করে, হামজা, রগুনাথ ও প্রোমোদ ২টি করে এবং বেলসারাজ, ইনোসেন্ট, ধরম ও রোশান ১টি করে গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ.