২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে ভারত ও পাকিস্তানের হার

এসএ গেমসে পুরুষদের ফুটবলে আফগানিস্তানের কাছে এক গোলে হেরে গেছে ভারত। অপর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে পুরুষদের ফুটবলে আফগানিস্তানের কাছে এক গোলে হেরে গেছে ভারত। অপর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধনী দিনে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে বেলাল আরেজোয়ার গোলে ১-০ তে এগিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয়ার্ধে ভারত অনেক সুযোগ পেলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি। তাই শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হয় ভারতকে। একই মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলার ৬ মিনিটেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। গোল করেন এম এস কায়েজ। এরপর হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচে ফেরা হয়নি পাকিস্তানের। দু'বার (৪০ ও ৪৪ মিনিট) পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিয়ে হয় ম্যাচ হেরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০২৯ ঘ.