ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পর্দা উঠলো একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু গেল দক্ষিণ এশিয়ার অলিম্পিককে বরণ করে নেয়ার নানা অনুষ্ঠান। তবে এর আগেই শুরু হয়ে গেছে ১৫৮টি স্বর্ণের জন্য ১ হাজার ৭৯৩ জন খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা।
বিকেল ৪টা ৪০ মিনিটে আয়োজক কমিটির সভাপতির স্বাগতিক ভাষণের পরই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে খরচ হয় প্রায় অর্ধশত কোটি টাকা।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী বিকেল ৪টার দিকে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবীন।
এরপরই শুরু হয় আট দেশের খেলোয়াড়দের বাদ্যের তালে তালে মাঠ প্রদক্ষিণ। প্রথমেই ছিল আফগানিস্তান। এরপর একে একে আসে নেপাল, পাকিস্তান, ভারত, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সবশেষে ছিল স্বাগতিক বাংলাদেশ। দলের পতাকা বহন করেন কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ী শ্যুটার আসিফ হোসেন খান।
এরপরই স্বাগত সঙ্গীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর ও শুভ্র দেব।
১৭০ কোটি টাকা ব্যয়ের বিলাশ-বহুল এই গেমস আগের সব আসরকে ছাড়িয়ে গেছে ইভেন্টের দিক দিয়ে। এই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে ২৩টি ডিসিপ্লি
bdnews24