২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরিচ্ছন্ন ঢাকা নগরীতে হচ্ছে এসএ গেমস

ঢাকার প্রধান সড়কগুলোর আশপাশে আবর্জনার স্তুপ এখনও সরানো হয়নি। যাচ্ছে তাই অবস্থা ফুটপাতের। অপরিচ্ছন্ন নগরীতেই হচ্ছে একাদশ সাউথ এশিয়ান গেমস। এ নিয়ে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিন্দুমাত্র ভ্র"ক্ষেপ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 05:38 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার প্রধান সড়কগুলোর আশপাশে আবর্জনার স্তুপ এখনও সরানো হয়নি। যাচ্ছে তাই অবস্থা ফুটপাতের। অপরিচ্ছন্ন নগরীতেই হচ্ছে একাদশ সাউথ এশিয়ান গেমস। এ নিয়ে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিন্দুমাত্র ভ্র"ক্ষেপ নেই। বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ বলেন, "শহর পরিস্কার রাখার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশনের। এর সমাধান আমরা করতে পারবো না।" অথচ আগের দু'টি গেমস হয়েছে পরিচ্ছন্ন ঢাকা নগরিতে। সিটি কর্পোরেশনকে গেমসের আয়োজক কমিটির সঙ্গে সম্পৃক্ত করে শহর পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। কিন্তু এবার নগর ভবন থেকে তেমন কোনো সাড়া মেলেনি। সরকারের পক্ষ থেকেও ঢাকার মেয়রকে তাগিদ দেয়া হয়নি। যদিও বিওএ মহাচিব দাবি করছেন সিটি কর্পোরেশনকে গেমস আয়োজক কমিটির সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে অনেক আগেই। খোদ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আশ-পাশে পরিস্কার-পরিচ্ছন্নতা ছোঁয়া লাগেনি। এখনও ছিন্নমূল মানুষের ভীর লেগে আছে মূল ভেন্যুর আশ-পাশে। হকাররাও যথারীতি বসে আছেন তাদের পসরা সাজিয়ে। যদিও শুক্রবারের মধ্যেই স্টেডিয়াম এলাকা পরিস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন কুতুবউদ্দিন আহমেদ। এছাড়া গেমসের নগরী হিসেবে ঢাকায় তেমন কোনো প্রচার-প্রচারণা চালানো হয়নি। বিলবোর্ড, ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে শেষ মুহূর্তে বৃহস্পতিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩১৪ ঘ.