২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের জয়, পয়েন্ট খুইয়েছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবারের জিতেছে টটেনহ্যাম হটস্পার ও বোল্টন ওয়ান্ডারার্স। তবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। টটেনহ্যাম ২-০ গোলে ফুলহ্যামকে ও বোল্টন ১-০ গোলে বার্নলেকে হারায়। এছাড়া ওয়েস্টহ্যাম ও পোর্টসমাউথের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 04:37 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

লন্ডন,জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবারের জিতেছে টটেনহ্যাম হটস্পার ও বোল্টন ওয়ান্ডারার্স। তবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। টটেনহ্যাম ২-০ গোলে ফুলহ্যামকে ও বোল্টন ১-০ গোলে বার্নলেকে হারায়। এছাড়া ওয়েস্টহ্যাম ও পোর্টসমাউথের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। বোল্টনের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে পিটার ক্রাউচের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ৫৯ মিনিটে গোলপোস্টের ঠিক বাইরে থেকে নেয়া ফ্রি-কিকে গোল করে ব্যবধান বাড়ান ডেভিড বেন্টলে। এই ম্যাচ জিতে ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ উঠে এলো টটেনহ্যাম। উলভারহ্যাম্পটনের বিপক্ষে গোল শূন্য ড্র করে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমস্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল, পয়েন্ট ৪৮ পয়েন্ট। তবে বুধবার বার্মিংহামের বিপক্ষে জয় পেলে আর্সেনাল ও ম্যান ইউকে টপকে যাবে চেলসি। ২১ ম্যাচে ক্লাবটির পয়েন্ট ৪৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২২৯ ঘ.