২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মশাল বহন করবেন ১২ ক্রীড়াবিদ ও মুক্তিযোদ্ধা

সাউথ এশিয়ান (এসএ) গেমসের একাদশ আসরের উদ্বোধনী দিনে মশাল বহন করবেন দেশের প্রখ্যাত ১২ ক্রীড়াবিদ ও মুক্তিযোদ্ধা। এরই মধ্যে তাদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 03:31 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাউথ এশিয়ান (এসএ) গেমসের একাদশ আসরের উদ্বোধনী দিনে মশাল বহন করবেন দেশের প্রখ্যাত ১২ ক্রীড়াবিদ ও মুক্তিযোদ্ধা। এরই মধ্যে তাদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যারা মশাল বহন করবেন, তারা হলেন সাবেক ক্রীড়াবিদ লুৎফুন নেছা বকুল, জিনাত আহমেদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বীর বিক্রম গোলাম মুস্তফা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ, সাবেক ক্রিকেটার এএসএম রকিবুল হাসান, আকরাম খান, সাবেক শ্যূটার সাহানা পারভীন, আতিকুর রহমান, সাবেক সাঁতারু লে. কমান্ডার (অব.) বজলুর রহমান, সাবেক বক্সার সুবেদার মো. মোশাররফ হোসেন, সাবেক অ্যাথলিট মাহবুব আলম ও সাবেক ফুটবলার জুয়েল রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১২৬ ঘ.