২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসের মশাল হস্তান্তর

মশাল হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের যাত্রা শুরু হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে এই মশাল হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 02:48 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মশাল হস্তান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের যাত্রা শুরু হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে এই মশাল হস্তান্তর করা হয়। গেমস শুরু হচ্ছে আগামী ২৯ জানুয়ারি থেকে, দেশের পাঁচটি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাই-কমিশনার সি মোনাসিংহে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর করেন দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবীনের কাছে। বিওএ সভাপতি আবার আনুষ্ঠানিকভাবে মশালটি তুলে দেন এসএ গেমসের উৎসব কমিটির আহবায়ক মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরীর কাছে। এবারই প্রথম অলিম্পিকের মতো করে হস্তান্তর করা হয় এসএ গেমসের মশাল। মশাল র‌্যালি শুরু হবে বৃহস্পতিবার সকালে মেঘনা ঘাট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৫১ ঘ.