ঢাকা জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাউথ এশিয়ান গেমস-২০১০ (এসএ গেমস) চলার সময় দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় সড়কটিতে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্র"য়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। বিশেষ করে এসএ গেমসের অনুশীলন শুরু ও শেষের সময়টিতে রাস্তা বন্ধ রাখা হবে।
জনসাধারণের চলাচলে এই সাময়িক অসুবিধার জন্যে দুঃখ প্রকাশ করে বিকল্প রাস্তা ব্যবহারেরও অনুরোধ জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসকে/২২২৫ঘ.
bdnews24