২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসতে শুরু করেছে বিদেশী দলগুলো

২৯ জানুয়ারী ২০১০ থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ১১তম আসর। আর মাত্র তিনদিন পর অনুষ্ঠেয় এই গেমসকে সামনে রেখে ঢাকা আসতে শুরু করেছে বিদেশী দলগুলো। সোমবার প্রথম দল হিসেবে ঢাকায় এসেছে ভুটান ফুটবল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 05:03 PM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ জানুয়ারী ২০১০ থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ১১তম আসর। আর মাত্র তিনদিন পর অনুষ্ঠেয় এই গেমসকে সামনে রেখে ঢাকা আসতে শুরু করেছে বিদেশী দলগুলো। সোমবার প্রথম দল হিসেবে ঢাকায় এসেছে ভুটান ফুটবল দল। সকালে তাদের বিমানবন্দরে স্বাগত জানায় এসএ গেমসের লিয়াঁজো কমিটির কর্মকর্তারা। দলের সঙ্গে ঢাকা এসেছেন ভুটান দলের শেফ দ্য মিশন তিশারিং নামজি। রাতে ঢাকা আসার কথা আছে মালদ্বীপ অ্যাথলেটদের। আর মঙ্গলবার ঢাকা আসবে পাকিস্তান, নেপাল, ভুটানের অ্যাথলেটরা। তাদের সঙ্গী হবে মালদ্বীপের পরবর্তী কনটিনজেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২২৫ ঘ.