২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসে ১৭স্বর্ণসহ ১০০ পদক জিততে চায় বাংলাদেশ

একাদশ এশিয়ান (এসএ) গেমসে ২৩টি ইভেন্ট থেকে ১৭ স্বর্ণসহ প্রায় ১০০ পদক জিততে চায় বাংলাদেশ। এছাড়া ২৬ জানুয়ারি সকাল ১০টায় গণভবনে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসাহ দিবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 04:59 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ এশিয়ান (এসএ) গেমসে ২৩টি ইভেন্ট থেকে ১৭ স্বর্ণসহ প্রায় ১০০ পদক জিততে চায় বাংলাদেশ। এছাড়া ২৬ জানুয়ারি সকাল ১০টায় গণভবনে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসাহ দিবেন। বাংলাদেশ অলিম্পিক ভবনে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মিজানুর রহমান মানু একথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ পর্যন্ত ২৩টি ইভেন্টে পুরুষ ও মেয়েদের দল ঘোষণা করা হয়েছে। ৩৩১ অ্যাথলিটসহ মোট ৪৪৭ জনের বাংলাদেশ দল গেমসে অংশ নেবে। শেফ দ্য মিশন বলেন, "দল যে পারফর্ম করছে, তাতে আমাদের আকাঙ্খা বাস্তব রূপ নেবে বলে আমরা মনে করি। আগের গেমসের অভিজ্ঞতার আলোকে আমরা জোরের সঙ্গে বলতে পারি, ১৭টি স্বর্ণসহ মোট ১০০টি পদক জেতার কাছাকাছি যেতে পারব।" মাঠ সম্পর্কে তিনি বলেন, নতুন করে সম্পূর্ণ আধুনিক একটি শ্যূটিং রেঞ্জ এরই মধ্যে তৈরি করা হয়েছে। সাইক্লিংয়ের জন্য প্রয়োজনীয় সাইকেলও সংগ্রহ করা হয়েছে। এছাড়া ২২ জানুয়ারি মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বক্সিং রিং স্থাপন করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত র্ছিলেন ডেপুটি শেফ দ্য মিশন বাদল রায় ও বাংলাদেশ দলের জেনারেল টিম ম্যানেজার মাহফুজা আক্তার কিরন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৫৩ ঘ.