২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১তম এসএ গেমসের প্লাটিনাম স্পন্সর গ্রামীণ ফোন

২৯ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে এসএস গেমসের ১১তম আসর। ব্যয়বহুল এ গেমসকে সফলভাবে সম্পন্ন করতে স্পন্সর হতে এগিয়ে এসেছে দেশের বেসরকারী ব্যাংক, বাণিজ্যিক আর শিল্প প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২৬ প্রতিষ্ঠান। এবারের গেমসে প্লাটিনাম স্পন্সর হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানী গ্রামীণ ফোন। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)এর সঙ্গে এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ২৯ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে এসএস গেমসের ১১তম আসর। ব্যয়বহুল এ গেমসকে সফলভাবে সম্পন্ন করতে স্পন্সর হতে এগিয়ে এসেছে দেশের বেসরকারী ব্যাংক, বাণিজ্যিক আর শিল্প প্রতিষ্ঠান মিলিয়ে মোট ২৬ প্রতিষ্ঠান। এবারের গেমসে প্লাটিনাম স্পন্সর হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানী গ্রামীণ ফোন। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)এর সঙ্গে এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানসমূহ এসএ গেমসের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-কে ১৮ কোটি টাকা দিচ্ছেন। আর গেমসের একমাত্র প্লাটিনাম স্পন্সর গ্রামীণ ফোন ৫ কোটি টাকার পাশাপাশি গেমস চলাকালীন মোবাইল ফোন সেবা দেবে। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত বৃহৎ এই ক্রীড়াযজ্ঞের জন্য ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি টাকা। এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, এস.আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সাউথ-ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এমজেএল বাংলাদেশ লিমিটেড, নাভানা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও হামদার্দ ১১তম এসএ গেমসের কো-স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে। বিওএ ভবনের অডিটোরিয়ামে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী মি. ওডভার হেসডেল এসএ গেমসের আয়োজক কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন। আর বেসরকারী আর্থিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষে স্ব-স্ব সংস্থার শীর্ষ কর্মকর্তারা আয়োজক কমিটির প্রধানের কাছে চেক হস্তান্তর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী ও ১১তম এসএ গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল আব্দুল মুবীন, এনডিসি, পিএসসি, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ ও ১১তম এসএ গেমসের মার্কেটিং ও স্পন্সর কমিটির চেয়ারম্যান খন্দকার জিয়াউল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২০২৫ ঘ.