ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য ২৫ সদস্যের প্রাথমিক ফুটবল দল (পুরুষ) ঘোষণা করা হয়েছে। মেয়েদের দলও ঘোষণা করা হয়েছে ২৫ জনের। তবে ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে পরে। এছাড়া ছ'জন পুরুষ ও চার মেয়েকে নিয়ে ১০ সদস্যের তায়কোয়ান্দো দলও ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে মঙ্গলবার ফুটবল ফেডারেশন এই দল ঘোষণা করে। আর তায়কোয়ান্দো দল ঘোষণা করে তায়কোয়ান্দো ফেডারেশন।
এসএ গেমসের গেল আসরে বাংলাদেশের ব্যর্থতার মিছিলে সামিল হয়নি কেবল তায়কোয়ান্দো দল। ঠিকই স্বর্ণ জিতে নিয়েছিলেন মিজানুর রহমান। গত আগস্টে দক্ষিণ কোরিয়ার ইনচনে কোরিয়ান ওপেনেও স্বর্ণ জেতেন তিনি। মূলত এজন্যই তায়কোয়ান্দোতে মিজানের ইভেন্টে স্বর্ণ জিততে চায় বাংলাদেশ। আরেক সতীর্থ রাসিউল কবিরের সা
bdnews24