২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণের প্রত্যাশা গলফারদের, চমক দেখাতে চায় আর্চারি দল

একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য গলফ ও আর্চারি দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্বর্ণ জেতার প্রত্যাশা করছেন গলফ খেলোয়াড়রা। আর নতুন চমক দেখাতে চায় আর্চারি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 02:37 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের জন্য গলফ ও আর্চারি দল ঘোষণা করেছে বাংলাদেশ। স্বর্ণ জেতার প্রত্যাশা করছেন গলফ খেলোয়াড়রা। আর নতুন চমক দেখাতে চায় আর্চারি দল। বাংলাদেশ অলিম্পিক এসোপসিয়েশন (বিওএ) ভবনে গলফ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান গলফ দলের চার সদস্যের নাম ঘোষণা করেন। এছাড়া দু'জন স্ট্যান্ডবাইসহ ১০ সদস্যের আর্চারি দলের নাম ঘোষণা করেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। এসএ গেমসে এই প্রথম অন্তর্ভূক্ত করা হয়েছে গলফ। অন্য সব ইভেন্টের মতো গলফেও এক বছর ধরে অনুশীলন করেন খেলোয়াড়রা। সা