২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসের হ্যান্ডবল, কাবাডি ও স্কোয়াশ দল ঘোষণা

আসন্ন একাদশ এসএ গেমসের জন্য হ্যান্ডবল, কাবাডি ও স্কোয়াশ দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 03:15 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন একাদশ এসএ গেমসের জন্য হ্যান্ডবল, কাবাডি ও স্কোয়াশ দল ঘোষণা করা হয়েছে। বুধবার গেমস মিডিয়া কমিটির উদ্যোগে আয়োজিত মিট দ্য টিম অনুষ্ঠানে ১৮ জন হ্যান্ডবল খেলোয়াড়ের নাম ঘোষণা করেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক নূরুল ইসলাম। ১২ জন করে খেলোয়াড় নিয়ে ঘোষণা করা হয়েছে পুরুষ ও মেয়েদের কাবাডি দল। চোটের কারণে পুরুষ কাবাডি দলের অধিনায়ক জিয়াউর রহমানকে ছাড়াই এবারের এসএ গেমসে লড়বে বাংলাদেশ। বুধবার চারজন খেলোয়াড় সহ ছয় সদস্যের স্কোয়াশ দল ঘোষনা করেছে স্কোয়াশ ফেডারেশন। চারজন স্ট্যান্ডবাইসহ হ্যান্ডবল দলের খেলোয়াড়রা হলেন- মো: আমজাদ হোসেন, মো: সোহ্রাব খান, মীর সাইদুজ্জামান, মীর খাইরুজ্জামান, মো: জাহাঙ্গীর আলম, মো: আছাদুল ইসলাম, মো: কামরুল ইসলাম ,মো: মাহবুব আলম চৌধুরি, মো: ওয়ালিউর রহমান, মো: ইমদাদুল হক, মো: শরিফ তিতুমির, মো: জামিল হোসেন, মো: কামিল হোসেন, রাসেল চাকমা, মো: দীদার হোসেন, সোদান বরুয়া, মো: আবু তাহের শিকদার, ইমদাদুল হক হীরা। পুরুষ কাবাডি দল: আল মামুন, মো: কামাল হোসেন, এনামুল হক, আবু ছালেহ মুসা, মো: মোজাম্মেল হক, মো:মোশাররফ হোসেন, রাজু আহম্মেদ, মাফতুন হক, মো: সাদেকুল ইসলাম, মো: আরদুজ্জামান, টিপু সুলতান ও মো: কামাল হোসেন-২। মহিলা কাবাডি দল: শাহনাজ পারভিন মালেকা, মালেকা পারভিন, কাজী শাহীন আরা, জুনি চাকমা, ফারজানা আক্তার বেবী, মোসা: ফাতিমা আক্তার শীলা, মোসা: হাসনা মরিয়ম বর্ণা, ফাতেমা আকতার পলি, রূপালী আকতার, ডলি শেফালী, শারমিন সুলতানা রীমা ও হেনা আকতার স্কোয়াশ দল: স্বপন পারভেজ, মো: মাসুদ রানা, রাজন কুমার রাজ ও শহীদুল ইসলাম (সুমন)। কোচ উইল মেইথ্যার ও ম্যানেজার আনিসুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/এএইচএস/এসি/২১১২ ঘ.