২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সিং ও সাইক্লিংয়ের দল ঘোষণা

ঢাকায় অনুষ্ঠেয় একাদশ এসএ গেমসে বাংলাদেশের বিভিন্ন দল ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার বক্সিং ও সাইক্লিংয়ের দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় অনুষ্ঠেয় একাদশ এসএ গেমসে বাংলাদেশের বিভিন্ন দল ঘোষণার ধারাবাহিকতায় মঙ্গলবার বক্সিং ও সাইক্লিংয়ের দল ঘোষণা করা হয়েছে। দেশের মাটিতে অনুষ্ঠিত আগের দুটি এসএ গেমসে স্বর্ণ জয়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে ৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। অন্যাদিকে পুরুষ ও মেয়েদের বিভাগে ৫ জন করে মোট ১০ সদস্যের দল ঘোষনা করেছে সাইক্লিং ফেডারেশন। তিন ক্যাটাগরিতে একজন করে বিকল্প বক্সারসহ এবারের আসরের বক্সিং দলের সদস্যরা হলেন- মো: মশিউর রহমান কাজল (৪৮ কেজি), মো: ওহিদুজ্জামান (৫১ কেজি), মো: নাদিম হোসেন (৫৪ কেজি), মো: ফয়সাল মোল্লা/মো: আল আমিন (৫৭ কেজি), মো: জুয়েল আহমেদ জনি/মো: রোকন উদ্দিন (৬০ কেজি), মো: আব্দুর রহিম (৬৪ কেজি ) মো: সুরুজ বাঙ্গালী (৬৯ কেজি), মো: নবাব আলী/মো: সুমন সরকার (৭৫ কেজি), মো: জহির উদ্দিন রুবেল (৮১ কেজি) সাইক্লিং দল : মহিলা : চিংবি মারমা, ফারহানা সুলতানা শিলা, সাথী বিশ্বাস, মনোয়ারা খানম সাথী ও আকাশী সুলতানা পুরুষ : রিপন কুমার বিশ্বাস, মোসলিম উদ্দিন মজিবর, শামসুল হুদা, আনোয়ার হোসেন ও মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/১৯০৩ ঘ.