২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপে থাকছে না ইরাকের কোনো ক্লাব

২০১০ এর এএফসি কাপে ইরাকি ফুটবল ক্লাবগুলো অংশ নিতে পারছেনা। ইরাক ফুটবল ফেডারেশনের ওপর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা'র নিষেধাজ্ঞা থাকায় আগামী এএফসি কাপে অংশ গ্রহনের জন্য সে দেশের ক্লাবগুলোকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 03:56 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

কুয়ালালামপুর, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ এর এএফসি কাপে ইরাকি ফুটবল ক্লাবগুলো অংশ নিতে পারছেনা। ইরাক ফুটবল ফেডারেশনের ওপর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা'র নিষেধাজ্ঞা থাকায় আগামী এএফসি কাপে অংশ গ্রহনের জন্য সে দেশের ক্লাবগুলোকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ বছরই অনুষ্ঠেয় এএফসি কাপের বাছাই পর্বে ইরাকের আরবিল ও আল নাজাফ নামক দুই ক্লাবের খেলার কথা ছিল। ইরাকের অংশগ্রহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও দেশটির ফুটবল ফেডারেশন সংক্রান্ত সমস্যা সমাধানে এশিয়ান ফুটবল ফেডারেশন যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেছে ইরাকি কর্তৃপক্ষ। ফিফা প্রদত্ত শর্ত লঙ্ঘন করে ২০০৯ সালে সরকারি হস্তক্ষেপে ইরাক অলিম্পিক কমিটি দেশটির ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণভার গ্রহনের পরই ফিফা ইরাকের সদস্যপদ সাময়িক স্থগিত করে। ফিফা আইনে বলা হয়েছে, তাদের সদস্য কোনো রাস্ট্রের জাতীয় ফুটবল কর্তৃপক্ষ সরকারী হস্তক্ষেপ থেকে দূরে থেকে স্বাধীনভাবে পরিচালিত হবে। এদিকে ইরাককে এএফসি কাপ থেকে দূরে সরিয়ে রাখায় গভীর দু:খ প্রকাশ করেছেন এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম। তবে তিনি এ-ও জানিয়েছেন, এ ব্যবস্থা নেয়া ছাড়া কোনো উপায়ও ছিলনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১৫২ ঘ.