২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী সকারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো আরামবাগ

সিটিসেল বাংলাদেশ লিগের বুধবারের ম্যাচে ফেনী সকারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আরামবাগ ক্রীড়া চক্র। ফেনীতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 02:47 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ফেনী, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগের বুধবারের ম্যাচে ফেনী সকারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আরামবাগ ক্রীড়া চক্র। ফেনীতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রথমার্ধের ৮ মিনিটে এগিয়ে যায় এবারের আসরে চমক দেখানো ফেনী সকার। স্ট্রাইকার মনুর গোলে আরামবাগকে পেছনে ফেলে তারা। আক্রমন-পাল্টা আক্রমনের ম্যাচে বেশীক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি ফেনী সকার। ৩১ মিনিটে আরামবাগের অধিনায়ক আলফাজ ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। ৬ ম্যাচ শেষে ফেনী সকারের এখন ৮ আর আরামবাগের ৬ পয়েন্ট। ৭ ম্যাচে ২১ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ঘরোয়া লিগের দুই শীর্ষদল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস